ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১৬ হাজার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ১৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসরাইলের সেনাবাহিনী এখন উত্তর ও দক্ষিণ গাজা উভয় দিকেই আক্রমণ করছে। নিরাপত্তার আশায় একেক অঞ্চল থেকে সরে গিয়ে মানবিক জীবনযাপন করছেন বাসিন্দারা। গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৬ হাজার। এর জবাবে, ইসরাইয়েলের তেল আবিবে মুহূর্মুহু রকেট হামলা চালাচ্ছে হামাস।

গাজার পুরো ভূখণ্ডজুড়ে ভারী গোলাবর্ষণ আর বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন

অনবরত দক্ষিণ গাজার খান ইউনুসে চলছে ইসরায়েলি হামলা। পূর্ব দিকের বেশির ভাগ আবাসিক ভবন থেকে শুরু করে স্কুল, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র ও দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি ভারী বোমাবর্ষণের মধ্যেই ভোরের দিকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খান ইউনুসের অন্তত ২০ এলাকা থেকে মানুষকে সরে যেতে বলেছে তারা।

নির্দেশনা মেনেও রেহাই পাচ্ছেন না গাজাবাসী। খান ইউনুস থেকে পালানোর সময় এই অঞ্চলের আবাসন আল-কাবিরা শহর  ও বনী সুহেলা পৌরসভার দিকে কিছু অ্যাম্বুলেন্স ভারী গোলাবর্ষণের শিকার হয়।

পাল্টা জবাবে, ইসরায়েলের তেল আবিবে মুহূর্মুহু রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরাইলের দক্ষিণাঞ্চলের শহর আশকেলনেও রকেট হামলা করেছে তারা।

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজারে। নিহতদের মধ্যে প্রায় ৭০ ভাগ নারী ও শিশু রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ২৫০-এর অধিক স্বাস্থ্যকর্মীও রয়েছে।

এদিকে, ইসরায়েল সরকারিভাবে জানিয়েছে, এই যুদ্ধে নিহতর সংখ্যা বেড়ে ১ হাজার ২শ’ দাঁড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১৬ হাজার

আপডেট টাইম : ১০:৩৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩