ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ছুটি কাটাতে ‘স্বামীর’ সঙ্গে সাগরে, হাঙরের কামড়ে মৃত্যু নবধূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ১৪১ বার

অবকাশযাপনে সঙ্গীকে নিয়ে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ বাহামাসে গিয়েছিলেন এক মার্কিন নারী। সেখানে সাগরে নেমে হাঙরের কামড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ওই নারীর বাড়ি যুক্তরাষ্ট্রের বোস্টনে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ছুটি কাটাতে বাহামাসের একটি রিসোর্টে উঠেছিলেন ওই নারী। স্থানীয় সময় সোমবার বেলা সোয়া ১১টার দিকে ছোট নৌযান (প্যাডেল বোট) চালাতে সঙ্গীসহ সাগরের পানিতে নেমেছিলেন।

হঠাৎ হাঙরের আক্রমণের মুখে পড়েন তারা। সঙ্গী প্রাণে বাঁচলেও হাঙরের আক্রমণে মার্কিন ওই নারী পর্যটক মারা গেছেন।

রয়্যাল বাহামা পুলিশ ওই নারীর পরিচয় প্রকাশ করেনি। শুধু বলা হয়েছে তার বয়স ৪৪ বছর। বাড়ি যুক্তরাষ্ট্রের বোস্টনে। অবকাশযাপনে তিনি বাহামাসের নিউ প্রভিডেন্স দ্বীপের একটি রিসোর্টে উঠেছিলেন।

ঘটনার পর উদ্ধারকারীরা সঙ্গীসহ ওই নারী পর্যটককে উদ্ধার করেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা পর্যটক নারীকে মৃত ঘোষণা করেন। তার শরীরের ডান পাশে জখম হয়েছিল।

পুলিশের মুখপাত্র সার্জেন্ট ডেজারি ফার্গুসন বলেন, ঘটনার সময় একজন লাইফগার্ড সদস্য নৌকার কাছে ছুটে যান এবং তাদের উদ্ধার করেন।  ঘটনাস্থলেই ওই নারীকে মৃত ঘোষণা করা হয়। এরপর তার দেহ সমুদ্র সৈকতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারী সম্প্রতি বিয়ে করেন। যে লোকটির সঙ্গে সাগরে নৌযানে উঠেছিলেন তিনি তার বর ছিলেন। তবে তারা নবদম্পতি কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছুটি কাটাতে ‘স্বামীর’ সঙ্গে সাগরে, হাঙরের কামড়ে মৃত্যু নবধূর

আপডেট টাইম : ০৬:৩২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩