ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাছাইয়ে সারাদেশে অবৈধ প্রার্থী ৭৩১ জন, বৈধ ১৯৮৫: ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • ১২৮ বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৯টি দল ও স্বতন্ত্র মিলে ৩০০ আসনে দুই হাজার ৭১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে এক হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৭৩১ জনেরটা অবৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তবে, কোনো দলের কতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বা কী কারণে হয়েছে তা জানায়নি ইসি।

অশোক কুমার দেবনাথ বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে আপিল করতে পারবেন। এ বিষয়ে আপিল শুনানি হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলে আজ বিকেল ৪টা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাছাইয়ে সারাদেশে অবৈধ প্রার্থী ৭৩১ জন, বৈধ ১৯৮৫: ইসি

আপডেট টাইম : ১১:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩