ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ ১৪ দল নেতাদের বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • ১২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের শরিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে আজ সোমবার সন্ধ্যা ৬টায়। গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৪ দল সূত্রে এ তথ্য জানা গেছে। গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এসকে শিকদার বলেন, টেলিফোন করে তাদের সোমবার সন্ধ্যায় গণভবনে ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৪ দলের সভায় মূলত আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলের নেতারা আসন ভাগাভাগি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলবেন। সেখানে ১৪ দলের নেতারা আওয়ামী লীগ সভাপতির কাছে তাদের চাওয়া-পাওয়া তুলে ধরবেন। কোন দলের কতটি আসন পাওয়ার আশা তা ব্যক্ত করবেন। এছাড়া কোন আসন ১৪ দলের বিভিন্ন নেতাদের জন্য ছাড় দেওয়া হবে- এ বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে।

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই মহাজোট। নৌকা প্রতীকে নির্বাচনের নিশ্চয়তা পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন জোট নেতারা। তবে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার হলেও এখনও আসন বণ্টন হয়নি। আওয়ামী লীগ দুটি আসন ফাঁকা রেখে ২৯৮ আসনে নৌকার প্রার্থী দিয়েছে। এ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা হচ্ছে।

নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে শরিকদের প্রতিনিধিত্ব ছিল। তবে সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিসভায় শরিক দলের কাউকে রাখা হয়নি। এরপর থেকেই নানা কারণে জোট শরিকদের মধ্যে দূরত্ব বেড়েছে। তবে আজকের বৈঠকে ১৪ দলের সঙ্গে আসন ভাগাভাগির মধ্যদিয়ে এই দূরত্ব কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ ১৪ দল নেতাদের বৈঠক

আপডেট টাইম : ১১:৪৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩