ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চলন্ত ট্রেনেই বিয়ে সারলেন তারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ১৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথাগত সামাজিক আচার-অনুষ্ঠানে না গিয়ে চলন্ত ট্রেনে বিয়ের কাজটি সেরে নিলেন বর-কনে। এমনই এক বিয়ের অনুষ্ঠান দেখা গেল ভারতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, প্রথাগত সামাজিক আচার-অনুষ্ঠানের বাইরে চলন্ত ট্রেনে একটি জুটি বিয়ে করছেন। বিয়ের অনুষ্ঠানে যেভাবে বর-কনে সেজে থাকে, তেমন কিছুই দেখা গেল না তাঁদের ক্ষেত্রে।

জানা যায়, ভারতের আসানসোল-জাসিদিহ ট্রেনে অভূতপূর্ব এই বিয়ের আয়োজন হয়েছিল। বিয়ের সময় বর-কনের আবেগ ধরা পড়েছিল ভিডিও ফুটেজে। মালাবদলের পর কনে একটু এগিয়ে গিয়ে বরকে জড়িয়ে ধরেছিলেন।

এ সময় উপস্থিত যাত্রী ও অতিথিদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এরই মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিয়ের ঐতিহ্য অনুযায়ী কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন বর।

ভিডিও ফুটেজে দেখা যায়, বর-কনে একজন অন্যজনের গলায় মালা পরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের বেষ্টিত করে ছিলেন যাত্রী ও বর-কনের বন্ধু-স্বজনেরা। তবে বিয়ের অনুষ্ঠান কবে হয়েছে, সেটা জানা যায়নি।

সূত্র: টাইমস নাউ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চলন্ত ট্রেনেই বিয়ে সারলেন তারা

আপডেট টাইম : ০৬:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩