ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

যুদ্ধবিরতি ছাড়া বন্দি মুক্তি না দেয়ার ঘোষণা হামাসের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ১৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ যুদ্ধবিরতি শেষ হওয়ায় পুরোদমে গাজায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। হামলা চলছে দক্ষিণ গাজাতেও। এদিকে, যুদ্ধবিরতি ছাড়া বন্দিদের মুক্তি না দেয়ার ঘোষণা দিয়েছে হামাস। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের তালিকায় ১০ হাজারের বেশি নারী ও শিশু।

এক সপ্তাহ যুদ্ধবিরতির পর আবার সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। প্রায় দু’মাস ধরে চলা এই যুদ্ধে হামাসের বিরুদ্ধে নানা ধরনের মারণাস্ত্র প্রয়োগ করেছে তারা।

যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় ৪শ’র বেশি স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েলী সেনারা। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় হামলা হয়েছে ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে।

নতুন করে হামলার পক্ষে সাফাই গাইছে ইসরায়েলী সেনাবাহিনী। তাদের দাবি, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে হঠাৎ রকেট হামলা চালানোয় তারা পাল্টা হামলা শুরু করেছে।

এদিকে, হামলা বন্ধ না করলে ইসরাইলের সঙ্গে বন্দিবিনিময় ইস্যুতে আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছে হামাস। হামাসের হাতে এখন ইসরাইলি যেসব বন্দি আছে, তারা সেনা সদস্য এবং এমন বেসামরিক ব্যক্তি, যারা ইসরাইলি সেনাবাহিনীতে এর আগে কাজ করেছে।

ফিলিস্তিনি প্রশাসন জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে নতুন করে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজায় দুশ’র বেশি লোক নিহত হয়েছে। হামলা করা হচ্ছে শরণার্থী শিবিরেও।

এমন পরিস্থিতিতে, মিশর থেকে কমপক্ষে ৫০টি ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করেছে। সেখানে রয়েছে খাদ্য, পানি, ত্রাণ সহায়তা, চিকিৎসা সামগ্রী এবং ওষুধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুদ্ধবিরতি ছাড়া বন্দি মুক্তি না দেয়ার ঘোষণা হামাসের

আপডেট টাইম : ০৫:৪৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩