ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ১৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ৩টির বাছাই হয়েছে। এর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে এ বাছাই কার্যক্রমে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ টি এম মনিরুজ্জামান সরকার ও রোমা আক্তার, ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোহাম্মদ বকুল হুসেন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ জহিরুল হক চৌধুরী, এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ কাজী জাহাঙ্গীর।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো: শাহগীর আলম জানান, যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তারা নির্বাচন কমিশনে ৫ থেকে ৯ ডিসেম্বর মধ্যে আপিল করতে পারবেন।

দ্বিতীয় দফায় দুপুরের পর বাকি ৩টি আসনের মনোনয়ন বাছাই কার্যক্রম শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট টাইম : ০৫:৩৫:০২ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩