ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

গুলশান ও শোলাকিয়ায় হামলা ঘৃণ্য কাজ : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০১৬
  • ৭৫০ বার

রাজধানী গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলা ঘৃণ্য কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা বাহিনীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যারা হামলা চালিয়েছে তারা শান্তির ধর্ম ইসলামকে বিশ্বের কাছে ছোট করেছে। তারাবীহ নামাজ ও ঈদের নামাজের সময় যারা হামলা চালিয়েছে তারা মুসলমান হতে পারেন না। তারা যা করেছে তা ঘৃণ্য। হামলাকারীরা দোজখে পুড়ে মরবে এটা নিশ্চিত।

তিনি বলেন, হামলাকারীরা দেশের নামকরা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। এরা উচ্চবিত্ত পরিবার থেকে এসেছে। কেন এমনটি ঘটছে তা আমাদের খুঁজে বের করতে হবে। এদেশে আমরা জঙ্গিবাদের স্থান হতে দেবো না। আমরা চাই বাংলাদেশ হবে শান্তিপূর্ণ দেশ।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ উন্নয়নে কাজ করছে। বিদেশিরা এদেশে বিনিয়োগ করছে। আমরা যখন আলোর পথে যাত্রা শুরু করছি তখন বাংলাদেশকে অন্ধকারে নেয়ার চেষ্টা করা হচ্ছে। এ জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে রুখে দাঁড়াতে হবে।

ধর্মীয় নেতৃবৃন্দ, অভিভাবক, প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিকে থেকে শুরু হবে সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

গুলশান ও শোলাকিয়ায় হামলা ঘৃণ্য কাজ : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০১৬