ঢাকা ০৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কাতারের আমিরের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • ১৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮-এ যোগ দিতে বর্তমানে দুবাইতে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। খবর পিটিআইয়ের।

সাক্ষাতে দুই দেশের প্রধান নেতা দ্বিপাক্ষিক অংশীদারিত্ব ও তেল সমৃদ্ধ দেশে ভারতীয় সম্প্রদায়ের সার্বিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন।

মোদি শনিবার এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে লিখেছেন, ‘গতকাল দুবাইতে কপ-২৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমির এইচএইচ শেখ তামিম বিন হামাদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সম্ভাবনা ও কাতারে ভারতীয় সম্প্রদায়ের মঙ্গল নিয়ে আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে।’

দুবাইতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মোদি। কারণ তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে চারটি অধিবেশনে ভাষণ দিয়েছেন, বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে দেখা করেছেন ও কিছু দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কাতারের আমিরের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ

আপডেট টাইম : ০৬:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩