ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

জাকির নায়েককে সাড়ে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিলেন মালয়েশিয়ান নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • ১৪৪ বার

মানহানির ক্ষতিপূরণ হিসবে মোটা অংকের অর্থ পেয়েছেন ধর্মপ্রচারক জাকির নায়েক। মালয়েশিয়ার পেনাং রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী রামাস্বামী পালানিসামির কাছ থেকে তিনি ক্ষতিপূরণ পেয়েছেন।

মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, রামাস্বামী পালানিসামি মানহানির ক্ষতিপূরণ হিসেবে জাকির নায়েককে ১৫ লাখ ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি) পরিশোধ করেছেন।

আজ শুক্রবার সাংবাদিকদের জাকির নায়েকের আইনজীবী আকবরদিন আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গত ২ নভেম্বর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৭ নভেম্বর রামাস্বামী পালানিসামি তার ব্যাংক অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণের অর্থ পাঠিয়েছেন।

গত ২ নভেম্বর পেনাং হাইকোর্টের বিচারক হায়াতুল আকমল আব্দুল আজিজ রামাস্বামীকে জাকির নায়েকের মানহানি করায় ১০ লাখের বেশি রিঙ্গিত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে প্রকাশ্যে জাকির নায়েকের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশও দেন।

তবে আজ হাইকোর্টে একই বিচারকের আদালতে ক্ষমা চাওয়ার বিষয়টির ওপর স্টে অর্ডার চেয়ে রামাস্বামীর আবেদন নিয়ে শুনানি হয়। পরে অবশ্য রামাস্বামী আবেদন প্রত্যাহার করে নেন। কী শর্তে তিনি আবেদন প্রত্যাহার করেছেন তা অবশ্য জানা যায়নি। রামাস্বামীর আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাকির নায়েককে সাড়ে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিলেন মালয়েশিয়ান নেতা

আপডেট টাইম : ১১:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩