ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

যে কারণে হামাসকে ধন্যবাদ জানাল রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • ১৩৭ বার

হাওড় বার্তা ডেস্কঃ গাজা থেকে দুই রুশ নারীকে মুক্তি দেওয়ায় ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাসকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমাদের ক্রমাগত আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আমরা হামাস আন্দোলনের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। আমরা গাজা উপত্যকায় আটক বাকি রাশিয়ানদের দ্রুত মুক্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেক পশ্চিমা দেশের মতো রাশিয়া হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে স্বীকৃতি দেয় না। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন। মস্কো ইসরাইল ও ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে।

গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। এরপরই ইসরাইলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হয়। পশ্চিমারা হামাসের নিন্দা জানালেও; রাশিয়া এখন পর্যন্ত নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। এর বদলে হামাসের জ্যেষ্ঠ নেতাদের রাজধানী মস্কোতে বৈঠকের জন্য ডেকেছিল তারা।

হামাসের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইসরাইলকে যুক্তরাষ্ট্র যেভাবে বিনা শর্তে অস্ত্র ও সহায়তা দিয়ে গেছে; সেটির বিরুদ্ধেও অবস্থান নিয়েছে রাশিয়া।

এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হামাস-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছে মস্কো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে কারণে হামাসকে ধন্যবাদ জানাল রাশিয়া

আপডেট টাইম : ০৬:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩