ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নির্বাচনে এখন পর্যন্ত কোনো থ্রেট দেখছি না: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • ১৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো থ্রেট (হুমকি) দেখছি না। কোনো তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকে পর সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

পুলিশ প্রধান বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে কথা বলেছি। নির্বাচন এলে আমরা আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে চলে আসি। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করি। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আইন অনুযায়ী যে কাজ করার দরকার তাই করে থাকি।

আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।   ইসির নির্দেশনা অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারবেন বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিবেশ কেমন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আশঙ্কাজনক কোনো খবর নেই বা বোধও করছি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নির্বাচনে এখন পর্যন্ত কোনো থ্রেট দেখছি না: আইজিপি

আপডেট টাইম : ০৫:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩