ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইইউ প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • ১২০ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ যৌথসভা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ সুইডেন, স্পেন, ইটালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত বা তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ২২ নভেম্বর ইমেইলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে যৌথসভায় বসতে সময় চেয়েছিলেন। তিনি ২৭ নভেম্বর বেলা ৩টায় সময় চাইলেও সিইসি তাকে ২৯ নভেম্বর বেলা ৩টায় সময় দিয়েছেন।

সিইসিকে তিনি লিখেছিলেন, সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোপূর্বে মতবিনিময় করায় আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের বর্তমান কর্মযজ্ঞ নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দফতরে একটি যৌথসভায় অংশ নেওয়ার সুযোগ চাই।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে মাঠ পরিদর্শনে নির্বাচন কমিশনাররা জেলায় জেলায় সফরে থাকায় ইইউ-এর চাহিদামতো সময় না দিয়ে দুদিন পরে বৈঠকের জন্য আসতে বলা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুজন কারিগরি বিশেষজ্ঞসহ পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইইউ প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক আজ

আপডেট টাইম : ১০:১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩