ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পাকিস্তানে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি ইমরানের দলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব পক্ষের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে দেশটির নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন দলটির এক মুখপাত্রের দেওয়া বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। খবর ডনের।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিবৃতিতে পিটিআইয়ের মুখপাত্র বলেন, নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কেন্দ্রীয় এবং প্রাদেশিক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রধান নির্বাচন কমিশনার যে চিঠি পাঠিয়েছেন, তা যথেষ্ট নয়।

পিটিআই মনে করে, এসব চিঠি কোনো কাজে আসেনি। দলটির নেতা ও সমর্থকদের ওপর এখনো দমন-পীড়ন চলছে।

দলটির দাবি, পাকিস্তানের নির্বাচন কমিশন যেন এ ব্যাপারে তাদের সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করে এবং কার্যকর, বাস্তবসম্মত ও দৃঢ় পদক্ষেপ নেয়।

পিটিআই মুখপাত্র দাবি করেন, পাকিস্তান ভয়াবহ রকমের সাংবিধানিক ও আইনি সংকটের মধ্যে আছে। তিনি মনে করেন, চিঠি না পাঠিয়ে এ ব্যাপারে নির্বাচন কমিশনের সুদৃঢ় পদক্ষেপ জরুরি।

পিটিআইয়ের ওই মুখপাত্র আরও অভিযোগ করেন, দলটি কোথাও রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে না। এ ছাড়া ইমরান খানসহ বেশির ভাগ পিটিআই নেতার সংবাদ প্রচারও নিষিদ্ধ।

বিবৃতিতে বলা হয়, বেশির ভাগ পিটিআই নেতাকে বিনা অপরাধে আটক রাখা হয়েছে। তাদের মুক্তি দেওয়া হচ্ছে না। তাদের দাবি, শুধু মৌখিক নির্দেশ আর চিঠি পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে নির্বাচন কমিশন যেন আরও পদক্ষেপ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি ইমরানের দলের

আপডেট টাইম : ০৭:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩