ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দিনের ভোট দিনেই অনুষ্ঠিত হবে : ইসি আনিছুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১১২ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে দিনের ভোট দিনেই হবে। ভোট যখন হওয়ার তখনই হবে, ভোট দিনে হওয়ার কথা দিনেই হবে। আমাদের সময়ে এই এক বছর নয় মাসে ভোট দিনেই হয়েছে, দিনেই ভোট হবে।

রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, অনেক ছোট ছোট দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই নির্বাচন আমরা শুধু আমাদের চোখ দিয়ে দেখছি না, বিশ্ববাসীও দেখছে। কাজেই নির্বাচনকে গ্রহণযোগ্য করার কোনো বিকল্প নেই, করতেই হবে।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ না করা নিয়ে প্রশ্ন করা হলে আনিছুর বলেন, নির্বাচন করা না করার এখতিয়ার সবারই আছে। কেউ নির্বাচনে না এলে জোর করে আনার সুযোগ নেই। যদি কেউ আবেদন করে এবং নির্বাচনে আসতে চায় আমরা বিবেচনা করব। আমাদের যথেষ্ট সময় আছে।

নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব নির্বাচন কমিশনার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর নয়। দল, কর্মী, প্রার্থী, ভোটার নিয়ে আসবে। যদি কেউ ভয়ভীতি দেখায় সেই বিষয়ে ব্যবস্থা হবে। নির্বাচন বানচাল করা, ভোট দিতে না দেওয়া বা বাধাগ্রস্থ করার অধিকার কারো নেই।

সকাল সাড়ে ১০টায় সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলার এসপি, থানার ওসিরা, গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন আনিছুর রহমান। দুই ঘণ্টা মিটিং নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দিনের ভোট দিনেই অনুষ্ঠিত হবে : ইসি আনিছুর

আপডেট টাইম : ০৬:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩