ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করছেন মনোনয়নপ্রত্যাশীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
  • ১৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৩ হাজার ৩৬২ জনকে আজ গণভবনে ডাকা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে ইতোমধ্যে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন নৌকার মনোনয়নপ্রত্যাশীরা।

রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন।

এর আগে শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রধানমন্ত্রী সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করছেন মনোনয়নপ্রত্যাশীরা

আপডেট টাইম : ১১:২৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩