ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • ১২২ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ শনিবার (২৫ নভেম্বর) সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আলফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে আগামী ২৬-২৭ নভেম্বর সেনাবাহিনী প্রধান তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সৌদি আরবে অনুষ্ঠিতব্য সৌদি ন্যাশনাল গেমস-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন করবেন।

এ ছাড়া সেখানে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিগণের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৮ নভেম্বর সকালে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সরকারি সফরে সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান

আপডেট টাইম : ০৫:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩