ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নতুন মুখ এসেছে, কিছু বাদও পড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ১২৩ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত চার বিভাগে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন মুখ আসার পাশাপাশি বর্তমান কিছু সংসদ সদস্য বাদ পড়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, রোববারের মধ্যে তিন শ’ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। নতুন মুখও এসেছে, কিছু বাদও পড়েছে। তবে বিজয়ী হতে পারেন—এমন প্রার্থীদের বাদ দেওয়া হয়নি। যাদের বাদ দেওয়া হয়েছে (মনোনয়ন পাননি) তারা বিজয়ী হতে পারবেন না। এরমধ্যে অনেকে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। এরফলে নতুন করে তাদের প্রার্থী করা হয়নি।

বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে। এসব করে নির্বাচন ভন্ডুল করা যাবে না। জনগণ নির্বাচনমুখী হয়েছে এটি সরকারের সাফল্য। তারা (বিএনপি নেতারা) জোটগতভাবে নির্বাচনে অংশ না নিলেও দলের ভেতর থেকে অনেকে অংশ নিতে পারেন।

সাকিব আল হাসানের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সাকিব এখন থেকে রাজনীতি করবেন। এমনটি দলকে বলা হয়েছে। তার মনোনয়ন নেওয়ার অধিকার রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন মুখ এসেছে, কিছু বাদও পড়েছে

আপডেট টাইম : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩