ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হবিগঞ্জে ৬১ লাখ মণ রোপা আমন সংগ্রহের সম্ভাবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ২৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জ জেলায় এবছর ৬১ লাখ ১৭ হাজার ৭২৫ মণ রোপা আমনের ধান সংগ্রহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধানের বাজার মূল্য ধরা হয়েছে ৭৬৪ কোটি টাকা।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, জেলার ৯ উপজেলায় রোপা আমন চাষ হয়েছে ৮৮ হাজার ২৫৮ হেক্টর জমিতে। ইতোমধ্যে মাধবপুর, চুনারুঘাট, নবীগঞ্জ ও লাখাই উপজেলার হাওরে ধান কাটা শুরু হয়েছে।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আশেক পারভেজ জানান, রোপা আমন মৌসুমে চারটি উপজেলার হাওরে চাষ করা আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। যেসব জমিতে ব্রি ধান চাষ হয়েছিল, সেগুলো এখন কাটা হচ্ছে। এখন পর্যন্ত ধান কাটার পরিমাণ ১৫ শতাংশ। এবার প্রতি হেক্টর জমি থেকে সোয়া ৩ মেট্রিক টন হিসেবে জেলায় ২ লাখ ৪৪ হাজার ৭০৯ টন ধান তোলার সম্ভাবনা রয়েছে। মণের হিসাবে মোট ধান উৎপাদন হবে ৬১ লাখ ১৭ হাজার ৭২৫ মণ।

তিনি আরও জানান, এবার সরকার প্রতি মণ ধানের মূল্য ১২০০ টাকা নির্ধারণ করেছে। তবে, বর্তমান বাজারে ১০৫০ থেকে ১১৫০ টাকা দরে ধান ক্রয়-বিক্রয় হচ্ছে। সরকারি দরে হবিগঞ্জ জেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী দান উৎপাদন হবে প্রায় ৭৩৪ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হবিগঞ্জে ৬১ লাখ মণ রোপা আমন সংগ্রহের সম্ভাবনা

আপডেট টাইম : ০৬:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩