ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অবশেষে চার দিনের যুদ্ধবিরতির অনুমোদন দিলো ইসরায়েল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • ১৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বন্দিবিনিময়ের চুক্তিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল।

বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সরকার।

যদিও বিবৃতিতে বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টির উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলের সরকারি একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার তেলআবিবের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ৫০ জন জিম্মির বিনিময়ে ৪ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করার পর সভার অধিকাংশ সদস্যই সেটির পক্ষে সমর্থন জানিয়েছেন।

তবে কখন জিম্মিদের হস্তান্তর করা হবে এবং কবে থেকে যুদ্ধবিরতি শুরু হবে— সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছিলেন, গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির ব্যাপারে আলোচনায় অগ্রগতি হচ্ছে।

তিনি বলেন, আমি মনে করে এই মুহূর্তে বেশি বলাটা যথাযথ হবে না। কিন্তু আমি আশা করছি খুব শিগগিরই ভালো সংবাদ আসবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশেষে চার দিনের যুদ্ধবিরতির অনুমোদন দিলো ইসরায়েল

আপডেট টাইম : ১২:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩