ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গোপালগঞ্জে বোরো হাইব্রিড ধানে প্রণোদনা পাচ্ছেন ৪০ হাজার কৃষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
  • ১৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জে বোরো হাইব্রিড ধান চাষাবাদে প্রণোদনা পাচ্ছেন ৪০ হাজার কৃষক। ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে জেলার ৫ উপজেলায় ৮০ হাজার কেজি বোরো হাইব্রিড ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হবে।

এ কর্মসূিচর আওতায় ১জন কৃষক (৩৩ শতাংশ) ১ বিঘা জমি চাষাবাদের জন্য ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড ধান বীজ  পাবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক আ. কাদের সরদার এ তথ্য জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৭ হাজার ৮০০ জন কৃষকের মধ্যে বিতরণের জন্য ১৫ হাজার ৬০০ কেজি  বোরো হাইব্রিড ধান বীজ বরাদ্দ পাওয়া গেছে। মুকসুদপুরে ৬ হাজার ৫০০ জন কৃষকের জন্য ১৩ হাজার কেজি বোরো হাইব্রিড ধান বীজ বরাদ্দ এসেছে। কাশিয়ানী উপজেলায় ৫ হাজার ৭০০ জন কৃষকের মধ্যে বিতরণের জন্য ১১ হাজার ৪০০ কেজি বোরো হাইব্রিড ধান বীজ বরাদ্দ করেছে সরকার।

কোটালীপাড়া উপজেলায় ১৩ হাজার কৃষকের মধ্যে বিতরণের জন্য ২৬ হাজার কেজি বোরো হাইব্রিড ধান বীজ বরাদ্দ পাওয়া গেছে। টুঙ্গিপাড়া উপজেলার ৭ হাজার কৃষকের জন্য ১৪ হাজার কেজি বোরো হাইব্রিড ধান বীজ বরাদ্দ মিলেছে। হাইব্রিড বোরো বীজতলা তৈরীর জন্য দ্রুত এসব ধান বীজ  বিতরণ সম্পন্ন করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুন্ডু বলেন, ৮০ হাজার কেজি বোরো হাইব্রিড ধান বীজ দিয়ে ৪০ হাজার প্রান্তিক কৃষক ৪০ হাজার বিঘা জমিতে হাইব্রিড ধানের চাষাবাদ করবেন। এতে জেলায় হাইব্রিড ধানের চাষাবাদ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বাড়বে হাইব্রিড ধানের উৎপাদন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৭ হাজার ৮০০ জন কৃষকের জন্য ১৫ হাজার ৬০০ কেজি বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হচ্ছে। এ ধান বীজ বিতরণের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করে বিতরণ প্রক্রিয়া শুরু করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গোপালগঞ্জে বোরো হাইব্রিড ধানে প্রণোদনা পাচ্ছেন ৪০ হাজার কৃষক

আপডেট টাইম : ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩