ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

কোহলিদের জয় চেয়ে নরেন্দ্র মোদিসহ ভারতবাসীর প্রার্থনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ১৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বিশ্বকাপের ফাইনালে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ভারত। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরুর কথা রয়েছে।

এই ম্যাচে রোহিত শর্মা–বিরাট কোহলিদের জয় কামনায় প্রার্থনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতবাসী।

বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজস্থানে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোহিত–কোহলিদের জয় কামনায় মোদি প্রার্থনা করতে যান সেখানকার বীর তেজাজি মন্দিরে। ফাইনাল দেখতে তিনি নিজের নামাঙ্কিত স্টেডিয়ামেও যাবেন। তাঁর সঙ্গে থাকবেন ফাইনালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মারলেস।

বার্তা সংস্থা এএফপি, পিটিআই ও এএনআইয়ের খবরে বলা হয়েছে, আজ শনিবার সমগ্র ভারতে প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রার্থনারত বেশির ভাগ মানুষ হিন্দুধর্মাবলম্বী। অনেকে স্থানীয় মন্দিরে গিয়ে, আবার কেউ কেউ নিজ এলাকাতে প্রার্থনা সভার আয়োজন করেন।

এ সময় ভারতীয় দলের ছবি, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড সঙ্গে নিয়ে অগ্নিপূজা করতে দেখা যায়। এ ছাড়া উত্তর প্রদেশের প্রয়াগরাজে রূপান্তরিত লিঙ্গের মানুষও বিশেষ প্রার্থনা করেন।

এদিকে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আহমেদাবাদ উৎসবের নগরীতে পরিণত হয়েছে। কয়েক গুণ বেশি ভাড়া দিয়েও শহরের কোনো হোটেলে থাকার জায়গা পাওয়া যাচ্ছে না। হোটেল না পেয়ে অনেকে হাসপাতালে বুকিং দিয়েছেন।

বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার হওয়ার পরও টিকিটের জন্য চলছে হাহাকার। ফাইনাল কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেটা নিশ্চিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভারত সর্বশেষ বৈশ্বিক শিরোপা জিতেছিল ২০১৩ সালে। ওই বছর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দলটি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল; বিশ্বকাপ জিতেছিল আরও দুই বছর আগে। তবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হেরে যায়। এর মধ্যে ফাইনালে সর্বশেষ হারটা অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

ট্রফি–ছোঁয়া দূরত্বে থেকে এবার যাতে হতাশা নিয়ে ফিরতে না হয়, তাই রোহিত–কোহলিদের জন্য প্রার্থনায় বসেছেন ভারতীয়রা। ক্রিকেটপাগল ভারতীয়দের আশা, ঘরের মাঠে প্রিয় দল তাঁদের নিরাশ করবে না, প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৪০ কোটি ভারতবাসীকে আনন্দের জোয়ারে ভাসাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কোহলিদের জয় চেয়ে নরেন্দ্র মোদিসহ ভারতবাসীর প্রার্থনা

আপডেট টাইম : ১০:১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩