ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

গাজায় শরণার্থী ক্যাম্প ও জাতিসংঘ স্কুলে হামলা, নিহত ৮০

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • ১৪৭ বার

গাজায় ফের শরণার্থী ক্যাম্প ও জাতিসংঘ পরিচালিত স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলী বাহিনী। নিহত হয়েছে অন্ততঃ ৮০ জন।

উত্তর গাজার সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প জাবালিয়া। গেল সাত সপ্তাহ ধরে ইসরায়েল-হামাসের মধ্যে চলমান সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ১৬ লাখ ফিলিস্তিনি ওই শিবিরে আশ্রয় নিয়েছিল।

শনিবার ওই ক্যাম্পে দুই দফা হামলা চালায় ইসরায়েল। এরমধ্যে একটি হামলা হয় জাতিসংঘ পরিচালিত আল ফাখোরা স্কুলে। সেখানে নিহত হয় অর্ধশতাধিক ফিলিস্তিনি। আহত হয় আরও দুই শতাধিক। অপর হামলায় নিহত হয়েছে আরও ৩২ জন। এরমধ্যে ১৯ জনই শিশু।

এদিকে, উত্তর গাজার সবচেয়ে বড় হাসপাতাল খালি করা হলেও এখনও রয়ে গেছে ১২০ জন গুরুতর অসুস্থ রোগী। তবে এরমধ্যেই ওই হাসপাতালে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

গাজায় গত ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলের নির্বিচার হামলায় প্রাণহানির সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন সেখানকার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল থাওয়াবতা।

অন্যদিকে, মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদন বলছে, শর্ত সাপেক্ষে ৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস।

তবে নাগাদ এই বিরতি শুরু হবে তা নিশ্চিত করে জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় শরণার্থী ক্যাম্প ও জাতিসংঘ স্কুলে হামলা, নিহত ৮০

আপডেট টাইম : ০৯:৩৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩