ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তেরে নাম’-এর সালমান খানের সঙ্গে মোদির তুলনা প্রিয়াঙ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ১৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। মধ্যপ্রদেশে গত মঙ্গলবার এক নির্বাচনী সমাবেশে তিনি বডিউডের তারকা সালমান খানের তেরে নাম সিনেমার চরিত্রের সঙ্গে মোদিকে তুলনা করেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘সালমান খানের তেরে নামের মতো মোদিকে নিয়ে মেরে নাম সিনেমা বানানো উচিৎ। মোদিই প্রথম প্রধানমন্ত্রী যিনি নিজের সমস্যায় মগ্ন থাকেন। কী কী কুকথা শুনতে হয়েছে, তার লম্বা তালিকা নিয়ে মোদি সেদিন কর্নাটকে যান। দেখে মনে হলো, উনি কেঁদেই যাচ্ছেন।’

তিনি বলেছেন, তেরে নামে সিনেমার শুরু থেকে শেষ অবধি সালমান কাঁদতেই থাকেন। একইভাবে মোদিকে নিয়ে মেরে নাম সিনেমা বানানো উচিৎ। এ ছাড়া এসময় জোর দিয়ে কংগ্রেস নেত্রী বলেন, ‘আমার বিজেপি এবং আরএসএসের কর্মীদের জন্য খারাপ লাগে কারণ মোদি সমস্ত বিশ্বের বিশ্বাসঘাতক এবং কাপুরুষকে দলে অন্তর্ভুক্ত করেছেন।’

এদিন প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন যে মোদি শিল্পপতিদের জন্য কাজ করেন। তিনি বলেছেন, ‘বিজেপি সরকার শুধু বড় শিল্পপতিদের জন্য কাজ করছে। আদানির হাজার হাজার কোটি টাকা মওকুফ করা হচ্ছে এবং দেশের সম্পত্তি তার হাতে তুলে দেওয়া হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তেরে নাম’-এর সালমান খানের সঙ্গে মোদির তুলনা প্রিয়াঙ্কার

আপডেট টাইম : ০৫:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩