ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • ১৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আগ্রাসনের ৪০তম দিনেও গাজা উপত্যকাজুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনারা। হামলায় নিহতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে ৪ হাজার ৭০০ জনেরও বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও তিন হাজারের বেশি।

গাজার বৃহত্তম আল শিফা হাসপাতালে বুধবার (১৫ নভেম্বর) রাতভর অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের সেনারা। এ সময় হাসপাতালের অনেককে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ করে নেতানিয়াহু বাহিনী।

এদিকে অভিযান চালিয়ে হাসপাতাল থেকে অস্ত্র উদ্ধারের দাবি করেছে তেল আবিব।

অন্যদিকে গাজায় সহায়তা পৌঁছাতে বর্ধিত মানবিক বিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রস্তাবে জিম্মিদের নিঃশর্ত মুক্তিরও আহ্বান জানানো হয়েছে।

কাতারের মধ্যস্থতায় ৫০ ইসরায়েলি জিম্মির বিনিময়ে গাজায় তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে হামাস। এর আগে বুধবার প্রথমবারের মত গাজায় জ্বালানি ট্রাক প্রবেশ করেছে।

এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে চিকিৎসা কর্মীদের সংখ্যা ২০০ জনে পৌঁছেছে। এছাড়া হামলায় ২২ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ৫১ জন সাংবাদিকও নিহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে

আপডেট টাইম : ১১:৪২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩