ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাজা ইস্যুতে আবারও নিরাপত্তা পরিষদে প্রস্তাব উঠছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ১৪৭ বার

‘মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি’, নিরবচ্ছিন্ন সাহায্য বিতরণ, হতাহতদের সরিয়ে আনা এবং গাজার বন্দিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করা হবে বুধবার। মাল্টার পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে এর আগে নিরাপত্তা পরিষদে চারবার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তবে একবারও প্রস্তাব পাশ হয়নি।

‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা উল্লেখ’ না করায়  মানবিক বিরতির আহ্বান জানিয়ে ব্রাজিলের খসড়া প্রস্তাবটিতে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছিল। ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার’ রয়েছে উল্লেখ করলেও মানবিক বিরতির আহ্বান না জানানোয় যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া ও  চীন ভেটো দিয়েছিল। পরবর্তী দুটি রাশিয়ান খসড়া প্রস্তাবে ভেটো দেওয়া হয়নি।  তবে কাউন্সিলের অনুমতি পাওয়ার জন্য প্রয়োজনীয় নয়টি ভোট অর্জন করতে পারেনি প্রস্তাবটি।

সর্বশেষ খসড়া প্রস্তাবে ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকার’ উল্লেখ করা হয়নি। তাই এতে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে ভোট দেবে তা স্পষ্ট নয়। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ভোট হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাজা ইস্যুতে আবারও নিরাপত্তা পরিষদে প্রস্তাব উঠছে

আপডেট টাইম : ১১:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩