ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শি জিনপিং, বৈঠকে বসবেন বাইডেনের সঙ্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ১৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটি সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানান মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং অন্যান্য মার্কিন প্রতিনিধি।

বিমানবন্দর থেকে হোটেলের দিকে যাওয়ার পথে তাকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানান চীনা প্রবাসী ও শিক্ষার্থীরা। এ সময় তাদের চীন ও যুক্তরাষ্ট্রে পতাকা উড়াতেও দেখা যায়।

এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার জন্য শি-কে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৈঠক হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আসন্ন বৈঠকে দুই নেতা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গঠনে কৌশলগত, বিস্তৃত, মৌলিক গুরুত্ব এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সংক্রান্ত প্রধান বিষয়গুলোর ওপর জোর দেবেন।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক স্থিতিশীল রাখা ও ভুল বোঝাবুঝি দূর করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শি জিনপিং, বৈঠকে বসবেন বাইডেনের সঙ্গে

আপডেট টাইম : ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩