ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ সন্ধ্যা সাত টায় তফসিল ঘোষণা করবেন সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ১২২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির উদ্দেশ্যে ভাষণে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ সন্ধ্যা ৭টায় সিইসি ভাষণ দেবেন বলে জানিয়েছেন ইসি সচিব মো: জাহাংগীর আলম।

আজ বুধবার সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকালে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সরাসরি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের এই তফসিল ঘোষণা করবেন সিইসি।

এদিকে তফসিল ঘোষণা উপলক্ষ্যে বুধবার সকাল থেকে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত মঙ্গলবার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

ভোটের প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হাল নাগাদ, সীমানা পুনঃনির্ধারণ, অংশীজনদের সঙ্গে সংলাপ, ব্যালট বাদে ভোটের বাকি সরঞ্জাম জেলায় জেলায় পৌঁছে দেয়াসহ সব কাজ সেরেছে নির্ধারিত সময়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ সন্ধ্যা সাত টায় তফসিল ঘোষণা করবেন সিইসি

আপডেট টাইম : ১২:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩