ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ১৬১ বার

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনকে স্বাগত জানিয়েছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বির অস্থিরতার সময়ে আন্তর্জাতিক পর্যায়ে তার (ডেভিড ক্যামেরন) অভিজ্ঞতা অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে।

ডেভিড ক্যামেরন যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন থেরেসা মে। পরে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

২০১৬ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন ডেভিড ক্যামেরন। তখন থেকে তিনি আর পার্লামেন্টের সদস্য নন।

এদিকে, সোমবার সকালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। পররাষ্ট্রমন্ত্রীর পদ ফাঁকা হওয়ায় সে পদে ডেভিড ক্যামেরনকে নিয়োগ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন

আপডেট টাইম : ১০:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩