ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

খুলনার মহাসমাবেশে ২৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ২০৮ বার

খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি ২৪টি উন্নয়ন প্রকল্প উদ্ধোধন করেন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সোমবার (১৩ নভেম্বর) বিকেল তিনটা ২০ মিনিটের পর এসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা। প্রকল্প উদ্বোধন শেষে জেলা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় অংশ নিয়েছেন তিনি।

এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। বেলা পৌনে ৩টায় সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়।

ইতিমধ্যে সমাবেশস্থল লোকজনে কানায় কানায় ভরে গেছে। এর আশেপাশের এলাকাতেও জড়ো হয়েছেন মানুষ। এখনও মিছিলের স্রোত সমাবেশস্থলের দিকে ছুটছে।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের বক্তব্যের মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য পর্ব শুরু হয়। সমাবেশের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে সভাপতিত্ব করছেন। অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহাজাহান খানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

মহাসমাবেশে যোগ দিতে সকাল থেকে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সার্কিট হাউস মাঠে জড়ো হন। এখনো বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের মিছিল আসছে।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, প্রধানমন্ত্রী দুই হাজার ৩৬৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সরকারপ্রধানের আগমনকে ঘিরে গোটা খুলনা মহানগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মহাসমাবেশকে ঘিরে পুরো নগরীতে বিরাজ করছে উৎসবের আমেজ। তোরণ, পোস্টার, প্ল্যাকার্ড ও বিলবোর্ডে ছেয়ে গেছে নগরী। ইতোমধ্যে সার্কিট হাউজ মাঠে নির্মাণ করা হয়েছে নৌকা ও পদ্মা সেতুর আদলে বিশালাকৃতির মঞ্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খুলনার মহাসমাবেশে ২৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩