ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কাজী নজরুলের গানের সুর ‘বিকৃতি’, যা বললেন শেরীফা কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫১:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • ১৩৭ বার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃত করায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমপি শেরীফা কাদের।

আজ রবিবার এক বিবৃতিতে শেরীফা কাদের বলেন, ‘অন্যায়-অবিচার এবং অনৈতিকতার বিরুদ্ধে বিদ্রোহের প্রতীক কোনো গানেরই সুর বিকৃতি মেনে নেওয়া যায় না। একজন অস্কার বিজয়ী সুরকার কেমন করে ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা গানটির সুর বিকৃত করেছে তা আমরা বুঝতে পারছি না।’

তিনি বলেন, ‘গানটি মহান মুক্তিযুদ্ধে আমাদের বীর সেনাদের দারুণভাবে উজ্জীবিত করেছে। গানটির সুর বিকৃত করে কোটি বাঙালির হৃদয়ে আঘাত করা হয়েছে। “কারার ঐ লৌহ কপাট” গানের সুর বিকৃত করার অধিকার কারও নেই।’

মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গানটির বিকৃত ভার্সন চলচ্চিত্র ও ইউটিউবসহ সকল মাধ্যম থেকে প্রত্যাহার করে একই সঙ্গে প্রকৃত সুরে গানটি রেকর্ড করে চলচ্চিত্রসহ সকল মাধ্যমে ব্যবহার করার পরামর্শও দিয়েছেন নজরুল সঙ্গীতের খ্যাতিমান শিল্পী শেরীফা কাদের।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃত করায় একইভাবে গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কাজী নজরুলের গানের সুর ‘বিকৃতি’, যা বললেন শেরীফা কাদের

আপডেট টাইম : ০৬:৫১:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩