ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

৪ বছরের শিশুকে ‘ধর্ষণ’, থানা ঘেরাওয়ের পর পুলিশকে গণপিটুনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ১৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ভারতের রাজস্থানের দাউসা জেলায় এক থানার বাইরে ব্যাপক বিক্ষোভ চলছে। গ্রামের বহু লোক জড়ো হয়ে ওই থানা ঘেরাও করেছে। এরপর ধর্ষণে অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভুপেন্দ্র সিংকে অনেক মারধর করা হয়েছে। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার বজরং সিং বলেছেন, ‘এসআই ভুপেন্দ্র সিং নির্বাচনী দায়িত্বে ছিলেন। অভিযোগ, তিনি গতকাল শুক্রবার তার রুমে ওই শিশুকে প্রলুব্ধ করে ধর্ষণ করেন। বর্তমানে ভুক্তভোগী শিশু হাসপাতালে ভর্তি আছে। ভুপেন্দ্র সিংকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।’

বজরং আরও বলেন, ‘ওই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাহুবাস পুলিশ স্টেশনে ভুপেন্দ্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তারা ধর্ষণের অভিযোগ করেছে। ওই শিশুর মেডিকেল পরীক্ষা চলছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এনডিটিভি বলছে, চার বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ার পর রাহুবাস থানার চারপাশে বহুসংখ্যক লোক জড়ো হয়। তারা পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে। অভিযুক্ত ভুপেন্দ্র সিংকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে গ্রামবাসী তাকে ব্যাপক পিটিয়েছে।

ক্ষমতাসীন বিজেপি সংসদ সদস্য লাল মীনা ঘটনাস্থলে গেছেন। তিনি বলেন, শিশুকে পুলিশ ধর্ষণ করেছে- এ নিয়ে লোকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আমি সেখানে গেছি নির্দোষ শিশুটির বিচার পেতে। বিজেপির এ এমপি ভুক্তভোগীর পরিবারকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪ বছরের শিশুকে ‘ধর্ষণ’, থানা ঘেরাওয়ের পর পুলিশকে গণপিটুনি

আপডেট টাইম : ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩