ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

গাজায় হামাস ইসরাইল তুমুল লড়াই চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ১৬০ বার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে জনবহুল অঞ্চল গাজা সিটির ভেতর অবস্থিত আল-কুদস হাসপাতালের আশপাশে হামাস ও ইসরাইলি সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর গাজায় নির্বিচার বোমা হামলা শুরুর পর আল-কুদস হাসপাতাল প্রাঙ্গনে আশ্রয় নেন হাজার হাজার মানুষ। তা সত্ত্বেও হাসপাতালের আশপাশে বিমান হামলা অব্যাহত রাখে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের দাবি, হাসপাতালের পাশে হামাসের শক্তিশালী ঘাঁটি রয়েছে। এছাড়া ইসরাইলে হামলা চালাতে হামাস হাসপাতালটি ব্যবহার করেও বলে দাবি তাদের।

বর্তমানে আল-কুদস হাসপাতাল প্রাঙ্গনে কতজন মানুষ আছেন সেটি নিশ্চিত নয়।

গত ২৮ অক্টোবর গাজায় স্থল হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। ওইদিন ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নিয়ে গাজার ভেতর ঢুকে পড়ে তারা। প্রায় ১০ দিন টানা হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী গাজা সিটির কাছে পৌঁছে যায়। বর্তমানে গাজা সিটিকে ঘিরে ধরে আছে তারা।

আশঙ্কা করা হচ্ছে, গাজা সিটিতে হামাসের শক্ত অবস্থানগুলোতে যে কোনো সময় স্থল হামলা চালাবে ইসরাইলি বাহিনী। এ আশঙ্কা থেকে গাজা সিটির অনেক মানুষ পায়ে হেঁটে বা গাধার গাড়িতে চড়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছেন।

বৃহস্পতিবারও একটি সড়কে বিমান হামলা বন্ধ রেখেছে ইসরাইল। সেই সুযোগে হাজার হাজার মানুষ গাজা সিটি থেকে অন্যত্র সরে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজায় হামাস ইসরাইল তুমুল লড়াই চলছে

আপডেট টাইম : ০৯:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩