ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

সিদ্ধান্ত বদলে আবারও আর্জেন্টিনার জার্সিতে ফিরে আসছেন মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০১৬
  • ৩৭২ বার

সব জল্পনার অবসান। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে আবার দেশের হয়ে মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি।
তবে এখনও পর্যন্ত সেই বিষয় নিয়ে আর্জেন্টিনার এই অধিনায়ক এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে শোনা যাচ্ছে, আগামী অক্টোবর মাসে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ফের দেশের জার্সিতে দেখতে পাওয়া যাবে ২৯ বছরের তারকাকে।

তাঁর অবিশ্বাস্য অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে মেসি যে আবার আর্জেন্টিনার

হয়ে মাঠে ফিরতে চলেছেন, তা প্রথম প্রকাশিত হয়েছিল
গতকাল শুক্রবার আর্জেন্টিনার একটি পত্রিকা দাবি করেছে, বাহামায় ছুটি কাটানোর ফাঁকে সেই বিষয় নিয়ে প্রায় পাকাপাকি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন মেসি।

এদিকে, বার্সেলোনা তারকার ফিরে আসার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোরও। তিনি লিও-কে বুঝিয়েছেন যে, আর্জেন্টিনা ফুটবল সংস্থার কর্তাদের মানসিকতা নিয়ে তাঁর না ভাবলেও চলবে।

দেশের মানুষ তাঁকে আবার ফিরে আসার কাতর আবেদন জানিয়েছেন। তাঁর জন্য রাস্তায় নেমে মিছিলও করেছেন। এরপর অবসরের সিদ্ধান্তে অনড় থাকা উচিত হবে না। মেসি মেনে নিয়েছেন আন্তোনেল্লার সেই যুক্তি।

কিন্তু মেসিকে জাতীয় দলের হয়ে মাঠে ফিরবেন কবে? আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা ম্যাচে তিনি খেলবেন না। অক্টোবরে পেরু ও প্যারাগুয়ের বিরুদ্ধে মেসিকে ফের দেখা যাবে আর্জেন্টিনার দশ নম্বর জার্সিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

সিদ্ধান্ত বদলে আবারও আর্জেন্টিনার জার্সিতে ফিরে আসছেন মেসি

আপডেট টাইম : ০৬:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০১৬