ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ১৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

কমিশন সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার কমিশনার এবং কমিশন সচিবও বৈঠকে থাকবেন।

রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে।

এদিকে, বুধবার (৮ নভেম্বর) ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, এখনও পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ইসিকে ভোট নিয়ে ভাবাচ্ছে না। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর।

ইসি সচিব বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিপত্র জারি করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার

আপডেট টাইম : ০৬:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩