ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

টিসিবির জন্য ৩৮৭ কোটি টাকার তেল ডাল কিনছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ১৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি বিপণন সংস্থা টিসিবির জন্য সয়াবিন তেল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৮৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার টাকা। এরমধ্যে ১৪০ কোটি ৯৯ লাখ ৮০ টাকার তেল এবং ২৪৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার মসুর ডাল কেনা হবে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান প্রেস ব্রিফিং করে এ সিদ্ধান্তের কথা জানান।

সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবি কর্তৃক আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার থেকে এই তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১৪০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৬৯ টাকা।

তিনি জানান, টিসিবির জন্য মসুর ডাল কেনার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব ছিল। দুটিই অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এরমধ্যে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল ভারতের উমাএক্সপো প্রাইভেট লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৯৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০১ টাকা ৬৯ পয়সা।

অতিরিক্ত সচিব আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৫ হাজার মেট্রিক টন মসুর ডাল দেশীয় প্রতিষ্ঠান বি অ্যান্ড সি ইনকরপোরেশন এবং সেনা কল্যাণ সংস্থার কাছে থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৫০ কোটি টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০০ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

টিসিবির জন্য ৩৮৭ কোটি টাকার তেল ডাল কিনছে সরকার

আপডেট টাইম : ০৫:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩