ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

হিজাব না পরায় ইরানের ২০ অভিনেত্রীর ওপর নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ১৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ হিজাব না পরার কারণে নিষেধাজ্ঞার কবলে পরেছেন ২০ ইরানি অভিনেত্রী। দেশটির সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা মন্ত্রণালয় অভিনেত্রীদের নাম প্রকাশ করে জানায়, হিজাব পরে বাইরে বের না হওয়ায় তারা কাজ করতে পারবেন না৷

এই অভিনেত্রীদের মধ্যে আন্তর্জাতিকভাবে পরিচিত অভিনেত্রী তারানেহ আলিদুস্তি রয়েছেন৷ ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দ্য সেলসম্যান’ মুভিতে তিনি অভিনয় করেন৷ চলচ্চিত্রটির পরিচালক আসগার ফারহাদি সেরা বিদেশি ভাষার মুভি ক্যাটাগরিতে অস্কার জিতেছিলেন৷

সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মেহদি এসমাইলি জানান, বাধ্যতামূলক হিজাব আইন না মানায় তাদের সঙ্গে কাজ করা সম্ভব ছিল না৷

আলিদুস্তি আগে হেডস্কার্ফ পরতেন৷ বিদেশে গেলেও এর ব্যতিক্রম করতেন না৷ কিন্তু গতবছর নীতি পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর ঘটনার পর তিনি এই অবস্থান থেকে সরে আসেন।

কঠোর পোশাকবিধির আওতায় ২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনি নামের ২২ বছর তরুণীকে আটক করে ইরানে নৈতিক পুলিশ। একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ানে ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে পুলিশি হেফাজতে পেটানো হয়েছিল তাকে। সেই মারধরে তার মৃত্যু হয়। এরপর ক্ষোভে ফুঁসে ওঠে ইরান। সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে।

সেই সময় বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে আলিদুস্তি ইনস্টাগ্রামে তার একটি ছবি প্রকাশ করেছিলেন, যেটিতে তার মাথায় হিজাব ছিল না৷ আর তার হাতে ধরা কাগজে লেখা ছিল ‘নারী, জীবন, স্বাধীনতা’৷ ছবিটি প্রকাশের পর আলিদুস্তিকে আটক করা হয়েছিল৷ দুই সপ্তাহ পর তিনি জামিনে ছাড়া পান৷

এবার এক বছরের বেশি সময় পর আলিদুস্তির কাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিক্রিয়ায় আলিদুস্তি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমি তোমাদের হেডস্কার্ফ পরার বাধ্যবাধকতা মানবো না, যেটা থেকে এখনও আমার বোনদের রক্তে ঝরছে৷’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হিজাব না পরায় ইরানের ২০ অভিনেত্রীর ওপর নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১২:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩