ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শিক্ষার্থী-পেশাজীবীদের জন্য আজ থেকে বিশেষ মেট্রোরেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ১৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ শুধুমাত্র শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য দুটি বিশেষ মেট্রোরেল চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ বুধবার (৮ নভেম্বর) থেকে সপ্তাহে ৬ দিন সকালে এই দুটি ট্রেন চালানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুক্রবার বন্ধ থাকবে বিশেষ এই দুটি মেট্রোরেল।

মঙ্গলবার এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই দুটি মেট্রোরেল চালানো হবে।

সাধারণত প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে মেট্রোরেলের চলাচল শুরু হয়। কিন্তু বুধবার সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত বিশেষ এই ট্রেন চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে এই ব্যবস্থা করা হয়েছে। ট্রেন দুটি চালু থাকা সবগুলো স্টেশনেই থামবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। তবে এই বিশেষ ট্রেনের সেবা পেতে ব্যবহার করতে হবে এমআরটি বা র‍্যাপিড পাস। অর্থাৎ এই ট্রেনে চড়তে কাউন্টার থেকে প্রচলিত সাধারণ টিকিট বা একবার ব্যবহার করার ‘ওয়ান টাইম পাস’ সংগ্রহ করার সুযোগ থাকবে না।

বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। আর রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলছে। এসব ট্রেন সপ্তাহের সাত দিনই এই নিয়মে চলবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপ উদ্বোধন করেন। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শিক্ষার্থী-পেশাজীবীদের জন্য আজ থেকে বিশেষ মেট্রোরেল

আপডেট টাইম : ১১:৫২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩