ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এবার ইসরায়েল থেকে কূটনীতিক প্রত্যাহার করছে দ. আফ্রিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিস্তিনের গাজার পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের বিষয়ে ‘ইঙ্গিত’ দিতে ইসরায়েল থেকে সব কূটনীতিককে প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। সোমবার এই ঘোষণা দিয়েছে দেশটি।

প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মন্ত্রী খুম্বুদজো এনতশাভেনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তেল আবিবে নিযুক্ত সব কূটনৈতিক কর্মীকে পরামর্শের জন্য প্রিটোরিয়ায় ফিরে যেতে বলা হবে। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেননি। খবর রয়টার্সের

গাজায় ‘নির্বিচারে’ বেসামরিকদের উপর হামলা ও ‘হত্যাযজ্ঞের’ পরিপ্রেক্ষিতে সৃষ্ট উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর। কূটনীতিকদের ফিরিয়ে নেওয়ার ঘটনাকে ‘স্বাভাবিক’ বলে ছেন সাউথ আফ্রিকান পররাষ্ট্রমন্ত্রী।

যদিও ইসরায়েলে দক্ষিণ আফ্রিকার কোনো রাষ্ট্রদূত নিযুক্ত নেই। এক সংবাদ সম্মেলনে নালেদি প্যান্ডর বলেন, আমরা ফিলিস্তিনি অঞ্চলে শিশু ও নিরপরাধ বেসামরিকদের অব্যাহত হত্যাকাণ্ডে অত্যন্ত উদ্বিগ্ন। তাছাড়া আমরা মনে করি, সারাবিশ্ব থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর মধ্যেই দক্ষিণ আফ্রিকার এমন উদ্বেগের ইঙ্গিত দেওয়া গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে দক্ষিণ আফ্রিকা। দেশটির বর্তমান সরকার ফিলিস্তিনিদের অবর্ণনীয় নিপীড়নের ঘটনাকে ১৯৯৪ সালে অবসান ঘটা বর্ণবাদী শাসনের সময়কার দুর্দশার সঙ্গে তুলনা করেছে।

গত মাসে কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে অংশ নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সংঘাতে লিপ্ত উভয়পক্ষকে অস্ত্র সরবরাহ না করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন। একই সময়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সৈন্য মোতায়েনে জাতিসংঘের প্রতি অনুরোধ জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এবার ইসরায়েল থেকে কূটনীতিক প্রত্যাহার করছে দ. আফ্রিকা

আপডেট টাইম : ১২:৩৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩