ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রংপুরে জামায়াত নেতা ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • ১১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রংপুরের মিঠাপুকুরে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মাহবুবুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার রাত ১০টায় পায়রাবন্দ বাজারের চেয়ারম্যানের বাড়ির সামনে তাকে ধারালো বঁটি দিয়ে গলায় আঘাত করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মাহবুবুর রহমান মিঠাপুকুর উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি রংপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মিঠাপুকুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান রাত ১০টার সময় পায়রাবন্দ বাজারের নিজ বাসভবনের সামনে হাঁটছিলেন। হঠাৎ দৌড়ে এসে স্থানীয় মাছ ব্যবসায়ী হারুন মিয়া ধারালো বঁটি দিয়ে চেয়ারম্যানের গলায় কোপ দেন। মুহুর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় হারুন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রংপুরে জামায়াত নেতা ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১১:৩০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩