ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

তালেবানের শাসনে আফিমের উৎপাদন কমেছে ৯৫ শতাংশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • ১৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গত বছর তালেবান প্রশাসন মাদকের চাষ নিষিদ্ধ করার পর থেকে আফগানিস্তানে আফিম উৎপাদন ৯৫ শতাংশ কমে গেছে। অথচ একসময়ে আফিম পপি সরবরাহে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ ছিল আফগানিস্তান। জাতিসংঘের এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর ইউএনওডিসি জানিয়েছে, ২০২৩ সালে আফগানিস্তানে মাত্র ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে আফিম চাষ হয়েছে। আগের বছরের তুলনায় এই মাদকটির চাষ হয়েছিল ২ লাখ ৩৩ হাজার হেক্টর জমিতে। আফিমের সরবরাহ চলতি বছর ৯৫ শতাংশ কমে ৩৩৩টন হয়েছে।

ইউএনওডিসি জানিয়েছে, আফিমের চাষ কমিয়ে আনা যুদ্ধবিধ্বস্ত দেশটির কৃষকদের উপর চাপ সৃষ্টি করছিল। অথচ বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং আফিম রপ্তানির মূল্য কখনও কখনও সব বৈধ পণ্যের রপ্তানিকে ছাড়িয়ে যেতো।

ইউএনওডিসি’র নির্বাহী পরিচালক ঘাডা ওয়ালি একটি বিবৃতিতে বলেছেন, ‘আসন্ন মাসগুলোতে আফগানিস্তানের কৃষকদের আফিম থেকে দূরে থাকার সুযোগ দিতে টেকসই জীবিকার জন্য শক্তিশালী বিনিয়োগের প্রয়োজন। এটি অবৈধ আফিমের বাজারের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী ফলাফলের দিকে নিয়ে যাওয়ার একটি বাস্তব সুযোগ উপস্থাপন করে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তালেবানের শাসনে আফিমের উৎপাদন কমেছে ৯৫ শতাংশ

আপডেট টাইম : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩