ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সরকারি কর্মকর্তাকে নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে কর্নাটকের এক নারী সরকারি কর্মকর্তাকে বাসায় ঢুকে হত্যা করা হয়েছে। সেসময় তার স্বামী ও সন্তান কেউ বাসায় ছিলেন না। গতকাল শনিবার রাতে বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকতার নাম প্রতিমা। তিনি কর্ণাটকের খনি ও ভূতত্ত্ব বিভাগের উপপরিচালক ছিলেন। বেঙ্গলারুর সুব্রামানিয়াপোরায় থাকতেন তিনি। অফিসের পর তাকে বাড়িতে নামিয়ে দেয় তার ব্যক্তিগত গাড়িচালক। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে খুন হন তিনি। আজ রবিবার সকালে তার বাসায় গিয়ে মরদেহ দেখতে পান প্রতিমার ভাই।

পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন। বেঙ্গালুরু পুলিশের উপকমিশনার রাহুল কুমার বলেন, ‘শনিবার রাত ৮টার দিকে বাড়ি ফিরেছিলেন। রাতে কারও ফোন ধরেননি। সকালে তার ভাই গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।’

তিনি বলেন, ফরেনসিক ও টেকনিকাল টিম ঘটনাস্থলে কাজ করছেন। আমরা এখনো সঠিক জানি না কি হয়েছিল।

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াহ বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং হত্যাকারীকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সরকারি কর্মকর্তাকে নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা

আপডেট টাইম : ০৬:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩