ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শেখ হাসিনা দেশের মানুষের জন্য রাজনীতি করেন: পলক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ১৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের উন্নয়ন, সেবা ও সুশাসনের পক্ষে আবারও নৌকা প্রতীকে ভোট চেয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য রাজনীতি করেন। তিনি দেশের কৃষক, শ্রমিক, দরিদ্র, মেহনতি মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাকে ফের প্রধানমন্ত্রী বানালে দেশের আরও অভূতপূর্ব উন্নয়ন হবে। শনিবার দুপুরের দিকে জেলার সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে রহিমউদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রউফ বাদশার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়েছিল। কিন্তু শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে সেই প্রভাব মোকাবিলা করে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।

এবার ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধের কারণে বিশ্বে তেল-গ্যাসসহ খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সরকার কমমূল্যে চাল ও টিসিবি পণ্যসহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রেখেছে। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে, যা বিগত কোনো সরকার করেনি। জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। অসহায় মানুষের জন্য উন্নয়ন করছেন। একসময় প্রতিবন্ধী শিশু কোনো পরিবারে জন্ম নিলে, মাকে দোষারোপ করা হতো। এখন সেই সন্তান কারও বোঝা নয়। তারা বিভিন্ন সেক্টরে চাকরি করছে। আগে এসব মানুষের কথা কেউ চিন্তা করেনি। আওয়ামী লীগ সরকার এসে এসব অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রী আমার এলাকার গৃহহীন ২ হাজার ৪০০ জন মানুষকে পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন। সারা দেশে ২ কোটি মানুষকে ভাতার ব্যবস্থা করেছেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তাঁর ক্ষমতা, শক্তি ও অর্থ ব্যয় করে দেশের গরীব মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য। সিংড়ায় ১ লাখ ৯ হাজার পরিবারের মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সব সুযোগ ভোগ করছে। আরও বক্তব্যে দেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, ছাতারদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক পল্লব প্রমুখ। এর আগে স্থাপনদিঘী থেকে উদিশা পর্যন্ত সাব-মার্সিবল রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পাকিশা উচ্চবিদ্যালয় ও কালিগঞ্জ বনমালী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন অ্যাকাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন জুনাইদ আহমেদ পলক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শেখ হাসিনা দেশের মানুষের জন্য রাজনীতি করেন: পলক

আপডেট টাইম : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩