ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বাইডেনের বক্তব্য থামিয়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান ইহুদি নারীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ১৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বুধবার প্রচারণার অংশ হিসেবে বক্তৃতা দেওয়ার সময় বাধার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক নারী তাকে বক্তব্যের মাঝপথে থামিয়ে দেন এবং গাজায় যুদ্ধবিরতির দাবি জানান।

ওই নারী বলেন, মাননীয় প্রেসিডেন্ট, আপনি ইহুদিদের প্রতি যত্নশীল। একজন র‌্যাবাই (ইহুদি ধর্মীয় নেতা) হিসেবে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, এখনই যুদ্ধবিরতি কার্যকর করুন।

ওই নারী পরে নিজেকে র‌্যাবাই জেসিকা রোজেনবার্গ হিসেবে পরিচয় দিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা দর্শকরা ওই নারীকে সেখান থেকে সরানোর চেষ্টা করছিলেন। এর মধ্যেই বাইডেন তার জবাব দেন। তিনি বলেন, আমি মনে করি, আমাদের একটা বিরতি দরকার। এ বিরতির মানে হলো বন্দিদের মুক্ত করার জন্য সময় দেওয়া।

পরে হোয়াইট হাউস বিষয়টি পরিষ্কার করে বলেছে, বন্দি বলতে প্রেসিডেন্ট বাইডেন হামাসের কাছে জিম্মি থাকা ২৪০ ব্যক্তির কথা বলেছেন।

বাইডেনের সামনে থেকে নিরাপত্তাকর্মীরা যখন রোজেনবার্গকে সরিয়ে নিচ্ছিলেন, তখন ওই নারী ‘এখনই যুদ্ধবিরতি চাই’ বলে গান গাইছিলেন।

বাইডেন বক্তৃতায় বলতে থাকেন, ইসরাইল ও মুসলিম বিশ্ব—দুই পক্ষের জন্যই পরিস্থিতি ‘অত্যন্ত জটিল’ হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, একেবারে শুরু থেকেই আমি দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করি। বাস্তবতা হলো হামাস একটি সন্ত্রাসী সংগঠন। স্পষ্টতই তারা সন্ত্রাসী সংগঠন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাইডেনের বক্তব্য থামিয়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান ইহুদি নারীর

আপডেট টাইম : ০৫:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩