ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৪৪ রাজনৈতিক দলকে বৈঠকে ডাকলো ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ১২০ বার

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিসহ নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আগামী শনিবার বৈঠকের জন্য ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ইসির পক্ষ থেকে এ বৈঠকের আহ্বান জানানো হয়। সাম্প্রতিক সহিংসতা ও আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের পরিবেশ শান্ত রাখা এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলগুলোর মতামত নিতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

জানতে চাইলে ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, আমরা আগামী ৪ নভেম্বর নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের প্রধান দুই ব্যক্তিকে নির্বাচন আয়োজন সংক্রান্ত আলোচনার আমন্ত্রণ জানিয়েছি।

একদিনেই ৪৪টি দলের সাথে কথা হবে। সকালে ২২টি দল এবং বিকেলে ২২টি দলের সাথে আলোচনা হবে।

তবে সংলাপে কোন কোন রাজনৈতিক দল আসবে সে বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দলগুলো। এর আগে এ নির্বাচন নিয়ে ‘প্রত্যাশা ও করণীয়’ বিষয়ে অংশীজনের সঙ্গে সংলাপের কথা জানায় কমিশন।

গত ২৬ অক্টোবর নির্বাচন ভবনের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংলাপে বসেন নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৪৪ রাজনৈতিক দলকে বৈঠকে ডাকলো ইসি

আপডেট টাইম : ১১:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩