ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বুকে গুলি চালিয়ে আত্মহত্যা তারিক জামিলের ছেলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ১৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি আলোচক মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তারিক জামিল নিজেই তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৯ অক্টোবর) পাঞ্জাবের তালামবায় মারা যান তারিকের ছেলে আসিম জামিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে তারিক জামিল লিখেছেন, ‌‌‘এমন দুঃখের দিনে সবাইকে আমাদের জন্য দোয়া করার অনুরোধ করছি। আল্লাহ আমার সন্তানকে জান্নাতের সুউচ্চ জায়গা দান করুন।’

এই মৃত্যুকে দুর্ঘটনাবশত বলে উল্লেখ করেছেন তারিক জামিল।

আসিম জামিলের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিরা। সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যুতে গভীর শোক এবং তিনি ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘‘এই শোকে আমরাও আপনাদের সাথে শোকাহত। আসলে এটি ‘অহস্য’ এক শোক। আমাদের দোয়া ও সহমর্মিতা মাওলানা তারিক জামিলের সাথে রয়েছে। আল্লাহ তায়ালা মরহুমকে তাঁর রহমতপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ সম্মান দান করেন এবং পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।’’

ডনকে মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সোহাইল চৌধুরী বলেছেন, নিজের বাড়ির জিমেই নিজের বুকে গুলি করেছেন আসিম। এই পুলিশ কর্মকর্তার দাবি, আসিমের পরিবার জানিয়েছে তিনি আত্মহত্যা করেছেন।

সোহাইল আরও জানিয়েছেন, পুলিশ সিসিটিভি ফুটেজ ঘেঁটেও নিশ্চিতভাবেই দেখেছে আসিম নিজেই নিজের বুকে গুলি চালিয়েছেন।

তবে পাঞ্জাব পুলিশ বলছে, চূড়ান্ত তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের পরই অসিমের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বুকে গুলি চালিয়ে আত্মহত্যা তারিক জামিলের ছেলের

আপডেট টাইম : ০৭:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩