ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কোনো ছেলে-মেয়ে যেন জঙ্গিবাদে জড়িত হতে না পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ১৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ইমামদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের দেশের কোনো ছেলেমেয়ে যেন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক প্রভৃতিতে সম্পৃক্ত না হয়, সেদিকে আপনারা (ইমাম) খেয়াল রাখবেন। তাদেরকে সেভাবেই গড়ে তুলবেন।’

আজ সোমবার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদিনায় অবস্থিত মসজিদে-আন-নববীর ইমামুল খতিব শায়খ আব্দুল্লাহ বিন আবদুর রহমান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েল যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা তার নিন্দা জানাই। আমি নিজেও এমনটি চাই না। আমরা চাই না আর কোনো শিশু প্রাণ হারাক।’

ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিশ্ব নেতৃবৃন্দকে আমি বলেছি, এই যুদ্ধ থামান। আমরা শান্তি চাই। যুদ্ধের ভয়াবহতা আমরা দেখেছি। আমরা যুদ্ধ চাই না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কোনো ছেলে-মেয়ে যেন জঙ্গিবাদে জড়িত হতে না পারে

আপডেট টাইম : ০৫:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩