ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইসরায়েলকে সতর্ক করলো সৌদি আরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ১৩৩ বার

গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো স্থল অভিযানের বিষয়ে সতর্ক করেছে সৌদ আরব। বেসামরিক ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে রেখে চালানো এ অভিযানকে আন্তর্জাতিক আইনের ‘অযৌক্তিক লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে রিয়াদ।

গত শুক্রবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, টানা দুই রাত ট্যাংক নিয়ে অভিযান চালানোর পর ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের আওতা বাড়াচ্ছে। তার এ ঘোষণার পরই ইসরায়েলকে সতর্ক করলো সৌদি আরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি তৈরি করে। তাই ইসরায়েলের চালানো যেকোনো ধরনের স্থল অভিযানের নিন্দা জানাচ্ছে সৌদি আরব।

বিবৃতিতে বলা হয়, ‘অবিলম্বে এ সামরিক অভিযান বন্ধ এবং ত্রাণ সংস্থাগুলো যেন বেসামরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারে, তা নিশ্চিতে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে সৌদি আরব। ’

গতকাল শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জর্ডান, মরক্কো ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এদিকে হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। বিশ্ব যোগাযোগ ব্যবস্থা থেকেও গাজাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

খবর আরব নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসরায়েলকে সতর্ক করলো সৌদি আরব

আপডেট টাইম : ১০:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩