ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ১১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ডিগ্রি প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে তিনি সমাবর্তনস্থলে পৌঁছান। এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীকে করতালির মাধ্যমে বরণ করে নেন।

এদিকে বিএনপির ডাকা হরতালে রাজধানীর শাহবাগে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। রোববার (২৯ অক্টোবর) সকালে শাহবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাস্তায় রয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। এ ছাড়া শাহবাগ এলাকায় অন্যান্য দিনের মতো বাসের চাপ দেখা না গেলেও যানচলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত যানবাহনের আধিক্য লক্ষ্য করা গেছে।

সরেজমিন দেখা যায়, হরতাল কেন্দ্র করে সকাল থেকে বিএনপির কোনো স্তরের নেতাকর্মীদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

জানা গেছে, রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াত। শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩