ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ১৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল (রোববার) সারাদেশের মহানগর, জেলা, উপজেলার দলীয় নেতারা শান্তি সমাবেশ করবেন তারা।

শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘দেখা যাক আগামীকাল থেকে কে আপনাদের (বিএনপির) পাশে দাঁড়ায়। নেতারা পালিয়ে যায়, সমর্থকরাও তাদের পেছনে পেছনে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ফখরুল কোথায়? বিএনপি কোথায়? তারা কোথায় গেল? বিএনপির মহান যাত্রা এখন মরে গেছে।’

অরাজকতার জন্য তাদের হরতাল কেউ মেনে নেবে না। এই অস্ত্র ভোঁতা হয়ে গেছে। আমরা রোববার সারাদেশের মহানগর, জেলা, উপজেলায় শান্তি সমাবেশ করব।

তিনি বলেন, ‘সংঘর্ষের সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে ছিলেন। এমনকি দুশ্চিন্তার কারণে দুপুরের খাবারও খেতে পারেননি তিনি।’

ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন ‘দেখা যাক তারা কী করে’।

রাজধানীর মতিঝিল, কাকরাইল ও নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত ও অন্তত ৪১ পুলিশ সদস্য আহত হয়েছেন।

রাজধানীর কাকরাইলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বিএনপির নেতাকর্মীরা কাকরাইল এলাকা থেকে একটি মিছিল বের করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যাত্রা শুরু করে। একপর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আপডেট টাইম : ১০:০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩